287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

সারাদেশে অভিযানে ১২ টি ইটভাটার কার্যক্রম বন্ধ ও জরিমানা

#
news image

পরিবেশ অধিদপ্তর আজ সারাদেশে বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা, নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং দূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে ব্যাপক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে চট্টগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর, ঝিনাইদহ ও বরিশাল জেলায় পরিচালিত পাঁচটি অভিযানে মোট ১২টি মামলার মাধ্যমে ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১২টি অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস, চিমনি ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে সিরাজগঞ্জ জেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১টি মামলার মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা আদায় ও ২ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় বিভিন্ন বাজার, দোকান ও সুপারশপে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলার মাধ্যমে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একাধিক যানবাহনের চালককে সতর্ক করা হয়।

একই স্থানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী শব্দদূষণ বিরোধী অভিযানে ৩টি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় চালকদের শব্দ নিয়ন্ত্রণে সতর্ক করা হয়।

অন্যদিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঝিনাইদহ এবং ঢাকা মহানগরের বসিলা-মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে পরিচালিত দুইটি মোবাইল কোর্টে ১০টি মামলায় ১ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার বিভিন্ন স্থানে যৌথভাবে দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে।

এদিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে অবৈধভাবে পরিচালিত একটি ডাইং কারখানার বিরুদ্ধে নারায়ণগঞ্জে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

৪-১২-২০২৫ রাত ১১:৩২