287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

#
news image

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাদারীপুর-১ শিবচর আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ আসনের প্রাথমিক মনোনয়ন প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল।তবে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় আন্দোলন ও ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ তালিকায় মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাদিরা মিঠু চৌধুরীর নাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নতুন মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী।নাদিরা মিঠু চৌধুরীর শশুর বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া।বর্তমানে নাদিরা মিঠু মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৮ সালের বিএনপি দুজন মনোনীত প্রার্থীর মধ্যে তার নামও ছিল।অর্থাৎ ওই সময় এক নম্বর মনোনীত প্রার্থী ছিলেন সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী আর বিকল্প প্রার্থী ছিলেন নাদিরা মিঠু চৌধুরীর নাম।

উল্লেখ্য যে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল। তবে পরে 'অনিবার্য কারণে' ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনার পরেই জমে ওঠে শিবচরে রাজনীতি।মনোনয়ন পেতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন মনোনয়ন প্রত্যাশীরা। বৃহস্পতিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে,যেখানে নাদিরা মিঠু চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়।

শিবচর উপজেলা প্রতিনিধি

৪-১২-২০২৫ রাত ৯:১৯