287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর উপর ভয়াবহ দুর্ঘটনা

#
news image

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আহতের সংখ্যা কমপক্ষে ১৫ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। নিহতের পরিচয় এখনও সনাক্ত হয়নি।

মঙ্গলবার(২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজের উপর ঢাকাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অনেকে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেনি  বলে জানান শিবচর হাইওয়ে থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে পুলিশের একাধিক  টিম।

প্রতাপদাস নামের এক ব্যক্তি জানান,' আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ, করেই বিকট শব্দ করে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পন্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেলো। দূর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার সম্ভবনা বেশি।'

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন,'আমাদের পুলিশ উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। বাসটি ঢাকা  থেকে ভাঙ্গা  যাচ্ছিল।'

শিবচর উপজেলা প্রতিনিধি

২-১২-২০২৫ দুপুর ১১:৪৫