287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া

#
news image

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে এ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা।

বর্তমান পদের পূর্বে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিযুক্ত ছিলেন। তিনি ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) ছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে "কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির দক্ষতা (এসইআইপি)" শীর্ষক এডিবি-অর্থায়নকৃত একটি প্রোগ্রামের ডিইপিডি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক।

আজ ( ১৪ সেপ্টেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে সচিব পদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক

১৪-৯-২০২৫ রাত ৮:৬