287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

ইতালিতে খুন হওয়া সাগর বালার মরদেহ মাদারীপুরে নিজ বাড়িতে পৌঁছেছে

#
news image

ইতালিতে খুন হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার যুবক সাগর বালার মরদেহ তার গ্রামের বাড়ি পাখুল্লায় এসেছে।

(২৮ নভেম্বর) শুক্রবার বিকেল তিনটায় মরদেহ বহনকারী গাড়িটি তার বাড়ির সামনে এলেই সবার মাঝে কান্নার রোল পরে যায়। এসময় তার পরিবার ও গ্রামের স্বজনদের চোখের পানিতে বুক ভাসিয়ে নিহত সাগর বালার মরদেহ কাধে নিয়ে বাড়ির উঠানে নিয়ে আসে, সাগরকে এক পলক দেখার জন্য সবাই হুমরি খেয়ে পরে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। ইতালিতে থাকা অবস্থায় সে গত সেপ্টেম্বরে নিখোঁজ হন। 

নিখোজের কয়েকদিন পর বাংলাদেশ সময় গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ইতালির পুলিশ। মরদেহটি কালো ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। নিহত সাগর বালা মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। সাগর বালার মরদেহ পারিবারিক ভাবে সতকারের প্রক্রিয়া চলমান রয়েছে। 

মুলত ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগর বালা খুন হন।

মাদারীপুর জেলা প্রতিনিধি

২৮-১১-২০২৫ বিকাল ৬:৪০