প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে: নুরুদ্দিন অপু
শরীয়তপুর প্রতিনিধি
২৭-১১-২০২৫ বিকাল ৫:৪৯

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। বিএনপি তার অতীত অভিজ্ঞতা দিয়ে দেশকে গড়ে তুলতে চায়। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা ও নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজধানীর খুব কাছের জেলা শরীয়তপুর। এই জেলায় বিভিন্ন দিক দিয়ে খুবই সম্ভাবনাময় জেলা। একদিকে যেমন মোংলা বন্দর, অন্যদিকে পায়রা বন্দর। আরেকদিকে চট্টগ্রাম বন্দর। মেঘনা সেতু হয়ে গেলে যোগাযোগের নেটওয়ার্ক গড়ে উঠবে। শরীয়তপুরে বিজনেস হাব, ইপিজেড গড়ার মতো উপযুক্ত স্থান। তাই আমি যদি জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, আর বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন শরীয়তপুরের উন্নয়নে যা যা করণীয়, তাই করা হবে।
এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলার আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সদস্য আবুল হাসেম ঢালী, বিএম মোস্তাফিজ (মোস্তফা), আসলাম মাঝি সহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।