287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু–মদ জব্দ

#
news image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু ও ৭০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক। এর আগে সোমবার গভীর রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব গবাদিপশু ও মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক বলেন, “আমাদের ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কুড়িগ্রাম প্রতিনিধি

২৭-১১-২০২৫ সকাল ৯:২৮