287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরীর নেতৃত্বে মটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিবচর পৌরসভার হেলিপ্যাড মোড় থেকে একটি মটর শোভাযাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী বলেন, আমি মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে তাতে আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন কারণ আমি দুঃসময়ে দলের সাথে ছিলাম,এখনো আছি এবং ভবিষ্যতে ও থাকবো। আমি শিবচরের জনগণের ভালোবাসায় সত্যিই মুগ্ধ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে আমি মাদারীপুর-১ আসনের উন্নয়নের জন্য কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শাহনেওয়াজ তোতা,সেক্রেটারি এমদাদুল হক খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাজু মোড়ল,উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, যুবদল নেতা সোহাগ বেপারী,উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার,বিএনপির নেতা রুবেল খান, সরকারী বরহামগঞ্জ কলেজের সাবেক জিএ খলিল মিয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শিবচর উপজেলা প্রতিনিধি

২০-১১-২০২৫ বিকাল ৬:৩৪