নড়াইলে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
১১-১১-২০২৫ দুপুর ১১:৪৬
নড়াইলে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নড়াইল মালিবাগ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ উপলক্ষে দুপুর থেকে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মালিবাগ সমাবেশ স্থলে আসতে থাকেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামে। হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুনসহ উপস্থিত হন। নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক। ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার সহযোগি সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।