287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

ইটভাটার বিরুদ্ধে অভিযানে জরিমানা ২৪ লাখ , ১ জনের কারাদণ্ড

#
news image

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫)  বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর, বান্দরবান ও ঢাকা জেলার সাভার এলাকায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলার মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করে। অভিযানে ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

একই দিনে ঢাকা মহানগরের আজিমপুর ও টিকাটুলিতে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযানে ১১টি মামলার মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি ২০২৫ হতে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত সারাদেশে মোট ১ হাজার ৮২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ৪ হাজার ৬১৪টি মামলার মাধ্যমে ২৭ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৪৯৬টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়েছে, ২২২টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১৩৮টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এ সময় ২৮টি অবৈধ পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়, ১৭০টি প্রতিষ্ঠানের সেবা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৩টি প্রতিষ্ঠান থেকে ১১ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু, শব্দ ও বর্জ্য দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক

৭-১১-২০২৫ সকাল ৯:৪৬