287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ বিএনপি কর্মী নিহত 

#
news image

বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা -মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেলাই ব্রিজ এরাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)।

রামপাল থানার (ওসি) অফিসার্স ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, রামপাল উপজেলার ভাগা বালুর মাঠে বিএনপির এক সভাবেশ শেষে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাবুরবাড়ি বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়। এরা বিএনপির কর্মী বলে জানাগেছে। 

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

বাগেরহাট প্রতিনিধি

৪-১১-২০২৫ রাত ৮:৩৭