287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

পিআর পদ্ধতি জনসম্পৃক্ততা আনতে ব্যর্থ হয়েছে: নুরুদ্দিন আহাম্মেদ অপু

#
news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। আর পিআর পদ্ধতি এখন ফেকে হয়ে গেছে। যারা এটাকে জনসম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তারা তা করতে পারেনি।

শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। আর দেশে যেসব অপরাধীর বিচার প্রক্রিয়া চলছে, তা বাধাগ্রস্ত করতে কিছু দুষ্কৃতিকারী ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।

এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শরীয়তপুর প্রতিনিধি

১-১১-২০২৫ রাত ৮:৫৪