287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

কুড়িগ্রামে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

#
news image

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকালে শাপলা চত্বর থেকে সমবায় সমিতির সদস্য ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী মিলে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করাসহ সাদা পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি।
পরে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আলোচনা সভায় জেলা সমবায় অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খোদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ। এ ছাড়াও জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। এছড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্ম নির্ভরশীলতা বাড়াতে সমবায় সমিতির মাধ্যমে কৃষি, তাঁত, কুটির শিল্পসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রম সমবায় কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলমান রয়েছে। জেলার সার্বিক উন্নয়নে এসব কার্যক্রম ভূমিকা রাখছে বলে মত প্রকাশ করেন বক্তরা।
পরে বিভিন্ন ক্যাটেগরিতে সফল হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার ৪টি সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

১-১১-২০২৫ দুপুর ২:৪৫