287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

সিরাজগঞ্জে নির্মাণের চার মাসেই ভেঙে গেল পাকা সড়ক

#
news image

রাস্তার দুইপাশে বৃষ্টির পানি গড়ার ঢালু নির্মাণে ত্রুটি থাকায় চার মাসের মাথায় কোটি টাকার সড়ক প্রায় যোগাযোগের অযোগ্য হয়ে পড়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী গ্রামের আলমগীর হোসেন বলেন, এলাকাবাসীর একাধিকবার আবেদন-নিবেদনের পর চলতি বছরের মে-জুন মাসে স্থানীয় সরকারের প্রকৌশলী বিভাগ উল্লাপাড়া পাটবন্দর-সলপ রেলওয়ে স্টেশন কাঁচা সড়কের ১ কিলোমিটার অংশ পাকা করে। সম্প্রতি টানা বৃষ্টির কারণে ওই পাকা সড়কে ৪টি স্থানের বেশির ভাগ অংশ ভেঙে ধসে গেছে পাশের খালে। এতে এই রাস্তায় যানবাহন চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। উল্লাপাড়া পাটবন্দর থেকে সলপ রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। মাঝে রয়েছে করতোয়া নদী। নদীর পশ্চিমপাড়ের রাস্তার দূরত্ব প্রায় ২ কিলোমিটার এবং পূর্বপাড়ের অংশে রয়েছে ২ কিলোমিটার। উপজেলার করতোয়া নদীর পূর্বপাড়ে পঞ্চক্রোশী ও সলপ ইউনিয়ন অবস্থিত। এ দু’টি ইউনিয়নের বাসিন্দারা এই রাস্তা দিয়ে খেয়া পার হয়ে প্রতিদিন উল্লাপাড়া উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। এজন্য এই রাস্তাটি অতীব গুরুত্বপূর্ণ।

সরেজমিনে রাস্তার ভেঙে যাওয়া অংশ দেখতে গেলে যাতায়াতকারী এলাকাবাসীরা তাদের কষ্টের কথা জানান। প্রবল বৃষ্টিতে রাস্তার কোন কোন অংশে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও অনেক অংশ জুড়ে ভেঙে ধসে গেছে। এ বছর মে-জুন মাসে এই রাস্তার উল্লাপাড়া পাটবন্দর থেকে রামকান্তপুর গ্রামের মধ্যে দিয়ে ১ কিলোমিটার অংশ পাকা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উল্লাপাড়া উপজেলা কার্যালয়। এলাকাবাসী জানান, চলতি অর্থবছরে এই রাস্তাটির বেতবাড়ী-পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাট পর্যন্ত আরও ১ কিলোমিটার অংশ পাকা করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন তারা। কিন্তু পাকা করা অংশ ৪ মাসের মধ্যেই এভাবে ভেঙে যাওয়ায় এলাকার লোকজন হতাশ হয়ে পড়েছেন। বৃষ্টিতে ভেঙে যাওয়া উল্লেখিত সড়কের পাকা অংশ যথাযথ পাইলিং দিয়ে মেরামত করে উক্ত খেয়াঘাট পর্যন্ত রাস্তা পাকা করার ব্যবস্থা নেওয়ার জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া কার্যালয়ের প্রধান উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহর সাথে কথা বললে তিনি জানান, ইতোমধ্যেই তিনি উল্লাপাড়া পাটবন্দর-সলপ রেলস্টেশনের সদ্য পাকা করা সড়কটি পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, প্রবল বৃষ্টির কারণে পাকা অংশের অনেক স্থান ভেঙে ধসে গেছে। রাস্তার পাশের খালের পানি শুকালে এলজিইডি কার্যালয় এটি দ্রুত মেরামতের ব্যবস্থা করবে। পাশাপাশি বেতবাড়ী-পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাট পর্যন্ত বাকি অংশ পাকা করার ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

৩১-১০-২০২৫ দুপুর ৪:৪৭