287628
শিরোনামঃ
ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

কার্গো ভিলেজের অগ্নিকান্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

#
news image

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকান্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। সরকার তদন্ত কার্যক্রম শেষে রিপোর্ট প্রকাশ করবে।

আজ বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন , তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তাঁরা দেশে ফিরে গেছেন। আগামী ২/৩ দিনের মধ্য তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।

তিনি বলেন , ওনাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল ) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন , বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।

নিজস্ব প্রতিবেদক

৩০-১০-২০২৫ রাত ১১:১৮