287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

শৈলকুপায় উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#
news image

"ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান " প্রতিপাদ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শৈলকুপা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উদ্বোধন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী ঝিনাইদহ জেলা সংসদ, শৈলকুপা ও শেখপাড়া শাখা সংসদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুর উদ্দীন আহমেদ। উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলাম এর সভাপতিত্বে এবং উদীচী শৈলকুপা শাখা সংসদের সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা ও জেলা সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বশির আহমেদ। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখপাড়া শাখার সাধারণ সম্পাদক জয় মালাকার, বন্ধু প্রতীম সংগঠন দিবালোক এর সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, লালন পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এড আসাদুল ইসলাম, উদীচীর উপদেষ্টা স্বপন বাগচী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার, বীরমুক্তিযোদ্ধা শ্যামল রায় প্রমুখ। পরে উদীচীর শিল্পী কর্মীরা সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন।

ঝিনাইদহ প্রতিনিধি

৩০-১০-২০২৫ রাত ১১:১৭