287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

রাজধানীর উত্তরা থেকে ২৮৫ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেফতার

#
news image

রাজধানীর উত্তরা থেকে ২৮৫ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম: ১। মোছাঃ রুবি আক্তার (২৬)।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের পূর্ব পাশে বাটা শোরুমের সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমান গাঁজাসহ কতিপয় মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি সহ অবস্থান করছে । এ তথ্যের ভিত্তিতে, ওয়ারী ডিবি বিভাগের তিনটি দল দ্রুত ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নেয়।

রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় উক্ত স্থানে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের কাছে রুবি আক্তার নামে এক মহিলাকে কালো ট্রাভেল ব্যাগ এবং প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস দ্রুত পালিয়ে যায়। এ সময় রুবি আক্তার পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার স্বামী হারুন সরকার (৩৪) সহ অজ্ঞাত ২/৩ জন পালিয়ে যায়। রুবি আক্তারের হাতে থাকা কালো ট্রাভেল ব্যাগ ও পাশে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১৩২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২৮৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ২৫ হাজার টাকা।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রুবি আক্তার একজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে এবং তার স্বামী হারুন সরকারসহ দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ঢাকায় এনে রাজধানী ঢাকা সহ এর আশপাশের জেলায় বিক্রয় করত মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিটি রিপোর্টার

২৬-১০-২০২৫ রাত ১১:৫১