287628
শিরোনামঃ
বোরকাপরে বোমা বিস্ফোরণ ও হামলার অভিযোগ, গণপিটুনিতে নিহত ১ উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে মনিরুল ইসলাম মনির জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

রাজধানীর মিরপুরে নগদ টাকা ও ছুরিসহ ছিনতাইকারী গ্রেফতার

#
news image

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নগদ টাকা ও ছুরিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম-নুর মোহাম্মদ খান লিটু (৩০)।গ্রেফতারকালে তার হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ২২ হাজার টাকা এবং একটি ছুরি উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৬:৩৫ ঘটিকার সময় কল্যাণপুর বাসস্ট্যান্ডে ভিকটিম মো. জামিরুল ইসলাম এর চিৎকার শুনে মিরপুর থানা পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী নুর মোহাম্মদ খান লিটুকে আটক করে। এসময় তার অপর সহযোগী শান্ত দশ হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়।

মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নুর মোহাম্মদ খান লিটুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, দ্রুত বিচার এবং ডাকাতির প্রস্তুতির আটটি মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২৬-১০-২০২৫ রাত ১১:৪৭