287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব

#
news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে 'ডিপিসি, এসএসবি, পদসৃজন ও আউটসোর্সিং নিয়োগ'-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি তিনি এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগের প্রতিটি ধাপে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় হলে প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়, যা দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করে।

পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এসব প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

২১-১০-২০২৫ দুপুর ৩:৫