287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

মাদারীপুরে ডিসির দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার উপ-পরিচালক

#
news image

মাদারীপুর জেলার জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বদলিজনিত কারণে তার দায়িত্ব হস্তান্তর করেছেন। নতুন জেলা প্রশাসক যোগদান না করায় জেলার প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলমের ওপর অর্পণ করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন,“মাদারীপুরে দায়িত্ব পালনকালে এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পেরে আমি গর্বিত।”

অস্থায়ীভাবে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম বলেন,“নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত জেলার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করবো। জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

দায়িত্ব হস্তান্তরের পর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন।

মাদারীপুর জেলা প্রতিনিধি

১৯-১০-২০২৫ রাত ৮:৪৭