287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

রাজধানীতে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

#
news image

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমরান খন্দকার (২৯) ও ২। মোঃ আকিব মিয়া (২৬)।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ৫:১০ ঘটিকায় তেজগাঁও থানাধীন ফার্মগেইট এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকার ফার্মভিউ সুপার মার্কেটের বিপরীত পার্শ্বে স্কাই রেস্টরেন্টের সামনে রাস্তায় কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ মোঃ ইমরান খন্দকার ও মোঃ আকিব মিয়াকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

১৯-১০-২০২৫ দুপুর ৩:২০