287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে পনের বোতল ফেনসিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

গ্রেপ্তার মো.জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।

জানা যায়, গ্রেপ্তার সরোয়ার এলাকার চিহিৃত ফেনসিডিল কারবারি। তিনি দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ফেনসিডিল-ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বড় রাজাপুর গ্রামে ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ১টি মামলা বিচারাধীন রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

১৮-১০-২০২৫ দুপুর ১:৭