287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাটে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

#
news image

তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে ফেরার পথে ট্রাকচাপায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজার থেকে প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি লালমনিরহাট শহরের মদিনাপাড়ায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে আয়োজিত তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বালন কর্মসূচিতে হাজারো মানুষের সঙ্গে অংশ নিয়েছিলেন শিক্ষক সাবু। কর্মসূচি শেষে তিনি সহকর্মী শামসুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লালমনিরহাট শহরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে সাবু নিহত হন।দুর্ঘটনায় আহত শামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

আব্দুল মান্নানের মৃত্যুর খবরে লালমনিরহাট শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১৬-১০-২০২৫ রাত ১০:৪০