287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি-২০২৫ পাশের হারে অবনতি

#
news image

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ধস নেমেছে এইচএসসি পরীক্ষায় পাসের হারে। পাশের হার কমেছে ২০ দশমিক ৭ শতাংশ । কমেছে জিপিএ প্রাপ্তি। বেড়েছে না পাশ করা ( ফলাফল শূণ্য) কলেজের সংখ্যাও।যদিও সারাদেশে এবার গড় পাশের হার ৫৮.৮৩ শতাংশ। 

এবার এই বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এই ফলাফল নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।

এবারে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। 

বেড়েছে না-পাশ করা ( ফলাফল শূণ্য) কলেজের সংখ্যাও। এবার এ বোর্ডে ৪৩ টি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করেনি। গতবার (২০২৪ সাল) পাশ করেনি ২০টি কলেজ।

দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এরমধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। এবারো এগিয়ে আছে ছাত্রীরা।

এবার বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন। এবার শতভাগ পাশ করা কলেজের সংখ্যাও কমেছে।শতভাগ পাশ করেছে ১১ টি কলেজ। গতবার শতভাগ পাশ করেছিল ১৫ টি কলেজ।

দিনাজপুর প্রতিনিধি

১৬-১০-২০২৫ দুপুর ১:১০