287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাটে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#
news image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল কেয়া ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক তল্লাশি চালায়। এ সময় ট্রাকের কেবিনের ভেতর বিশেষ কায়দায় লুকানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ী— শ্রী সুজন চন্দ্র (৩৯), পিতা বিজেন চন্দ্র বর্মন, মাতা অমীক্ষা বালা, সাং হরবানী নগর এবং মো. লিটন মিয়া (৩৭), পিতা মৃত আব্দুর রশিদ প্রামানিক, মাতা মোসা. রোজিনা বেগম, সাং সেবক দাস, উভয়েই কালীগঞ্জ উপজেলার বাসিন্দা—কে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, জব্দকৃত ট্রাক ও মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সর্বগ্রাসী মাদকবিরোধী অভিযানে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১৪-১০-২০২৫ দুপুর ২:৩৭