287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

#
news image

বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকরা মঙ্গলবার কর্মবিরতি পালন সহ তিন দফা দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সকাল ১১:০০ টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট সদর উপজেলার এমপিও ভুক্ত শিক্ষকরা জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে । প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমন্বয়ক মোঃ কোহিনুর রহমান , সেলিম মাসুদ, কামরুন নাহার, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ নুরুল ইসলাম, জিয়াউল ইসলাম, মীর আনিসুর রহমান, মোহাম্মদ আল আমিন, মহিবুল্লাহ প্রমূখ। বক্তারা বলেন, তাদের ন্যায্য দাবি আদায় হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। 

 এদিকে শিক্ষকদের কর্ম বিরতির কারণে এমপিও ভুক্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ফাঁকা ছিল। স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত হলেও কোন ক্লাস হয়নি। বাগেরহাটের আদর্শ বিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যদুনাথ স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন বিদ্যালয় গিয়ে দেখা গেছে ছাত্র-ছাত্রীরা খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে , শিক্ষকরা ক্লাশ বর্জন করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়েছে। আবার অনেক ছাত্র ছাত্রী শ্রেণীকক্ষে পাঠদান না হওয়ায় বাড়িতে ফিরে গেছে ।

বাগেরহাট প্রতিনিধি

১৪-১০-২০২৫ দুপুর ২:৩৫