287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

কালিগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

#
news image

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহেদী ইমাম, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, লালমনিরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা লায়লা আক্তার বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কালীগঞ্জ, লালমনিরহাট এবং হোসনে মাহবুবা বেগম, সভাপতি, পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা), কালীগঞ্জ, লালমনিরহাট।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজা বেগম, নির্বাহী পরিচালক, পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা), কালীগঞ্জ, লালমনিরহাট।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল ইসলাম, সিনিয়র শিক্ষক, তুষভান্ডার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল লক্ষ্য স্থির , আত্মরক্ষা খেলা ( একে অন্যের বেলুন ফাটানো) খেলা, ভারসাম্য দৌড় খেলা। দিনব্যাপী এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি। এর মধ্যে শিক্ষার্থী জয়ীতা রায় এর একক নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এ দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১৩-১০-২০২৫ বিকাল ৭:৫০