287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

শিবচরে নসিমন-ট্রাক মুখোমূখী সংঘর্ষ, চালক আহত

#
news image

মাদারীপুরের শিবচরে পেঁয়াজবোঝাই নসিমন ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নসিমনচালক গুরুতরভাবে আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা–ভাঙ্গা হাইওয়ের সার্ভিস রোডের দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপাড়া দিক থেকে আসা একটি পেঁয়াজবোঝাই নসিমন সার্ভিস রোড ধরে হাইওয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ট্রাকের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয় মোঃ মাসুদ মোল্লা জানান, “দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত নসিমনচালককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক।”

সংঘর্ষের পরপরই ট্রাকচালক ট্রাকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার কর্মকর্তারা জানান, “দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সার্ভিস রোড দিয়ে ভারী যানবাহনের চলাচল বেআইনি হলেও তা বন্ধে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। ফলে প্রায়ই এ রাস্তায় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দাবি, সার্ভিস রোডে ভারী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত পুলিশি টহল নিশ্চিত করা না হলে এমন দুর্ঘটনা আরও বাড়বে।

শিবচর উপজেলা প্রতিনিধি

১৩-১০-২০২৫ দুপুর ৩:৪৪