287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

চোরাই টাকা উদ্ধারসহ নিউমার্কেট থানায় গ্রেফতার ১

#
news image

রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে (বিশ্বাস বিল্ডার্স) মার্কেটে চুরির ঘটনায় চোরাই টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো-মোঃ আলিম হাওলাদার (৩৬)।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ ও নিচ তলায় অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী মোঃ মানিকের অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, নিউমার্কেট থানা পুলিশের একটি টিম মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। এরপর গত শুক্রবার (১০ অক্টোবর) ভোর আনুমানিক ০৪.৩০ ঘটিকায় বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া নামক গ্রাম হতে বামনা থানা পুলিশের সহায়তায় আলিম হাওলাদার গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত টাকার মধ্যে নগদ এক লক্ষ ৪০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলিম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

নিজস্ব প্রতিবেদক

১৩-১০-২০২৫ দুপুর ২:৩