287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

লোহাগড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত

#
news image

আজ বৃহস্পতিবার ২ই অক্টোবর  লোহাগড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে। 

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়ারবর গ্রামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয় । বিকেলে মধুমতি নদীপাড় ঘেঁষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় লোহাগড়াসহ আশেপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আগত নৌকা অংশ নেয়। ঢাক-ঢোল আর দর্শনার্থীদের উল্লাসে পুরো নদীপাড় মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাঁটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলার নানা আয়োজনের মধ্যে ছিল স্থানীয় পণ্যের স্টল, হস্তশিল্প, মাটির খেলনা, পিঠাপুলি ও লোকজ সংগীতের পরিবেশনা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা রূপ নেয় এক মিলনমেলায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “আমাদের গ্রামীণ ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সে উদ্দেশ্যেই প্রতিবছরের মতো এবারও নৌকা বাইচ ও মেলার আয়োজন করেছি। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি উদ্যোগ।”

স্থানীয়দের মতে, এই আয়োজন গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

লোহাগড়া প্রতিনিধি

২-১০-২০২৫ রাত ৯:৫১