287628
শিরোনামঃ
ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

ধর্ম যার যার, এখানে সম্প্রীতিটাই মুখ্য - উপদেষ্টা নূরজাহান বেগম

#
news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের ইসলাম ধর্মে বলা আছে, লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন। অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই তো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটা যদি মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।

উপদেষ্টা আজ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এ স্থাপিত 'গুলশান-বনানী পূজা প্যান্ডেল' পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিজয়া দশমী। বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন সারাদেশে খুব আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।

পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ উপস্থিত সনাতনধর্মাবলম্বীর অনেকেই গুলশান ও বনানী এলাকায় যথাযথভাবে পূজা-অর্চনা পালনের জন্য স্থায়ীভাবে একটি জায়গা বরাদ্দের প্রয়োজনীয়তায় কথা তুলে ধরেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

২-১০-২০২৫ দুপুর ১:৪৭