287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

#
news image

খুলনার দৌলতপুরে ঘরের জানালার ফাঁক দিয়ে গুলি করে ঘুমন্ত এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন একতলা ভবনে গুলিবিদ্ধ হওয়ার পর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত তানভীর হোসেন শুভ (২৮) ওই এলাকার আবুল বাশারের ছেলে। তিনি আগে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, এখর বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। স্বজনদের বরাতে ওসি রফিকুল বলেন, ওই ঘরে শুভর মা ও ছোট ভাইও ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে বাসার থাই গ্লাসের জানালার ফাঁক দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মাথায় দুটি ও বাম হাতে একটি গুলি লাগে।দ্রুত স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। কে বা কারা তাকে গুলি করেছে এবং কী কারণে করেছে তা জানতে পুলিশ কাজ করছে।

খুলনা প্রতিনিধি

১-১০-২০২৫ দুপুর ২:২১