287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

দেড়শ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ইসি সচিব

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেড়শ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে তারা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এ কথা বলেন।

ইসি সচিব বলেন, কয়েক ধাপে ইইউর ১৫০ পর্যবেক্ষক আসবেন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সময়ে তারা বাংলাদেশ সফর করবেন।

এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সারাহ কুক বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায়। এ ছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

এর আগে রোববার ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এ জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

অনলাইন ডেস্ক

২৯-৯-২০২৫ বিকাল ৬:৪