287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

শরীয়তপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ৬৫২ জন আনসার সদস্য মোতায়েন

#
news image

শরীয়তপুর প্রতিনিধি, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরে ১০১টি পূজামণ্ডপে ৬৫২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আগামী ২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
 
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্য জেলার ন্যায় শরীয়তপুরে ছয়টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ উৎসব। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি সদস্য। এদের মধ্যে পিসি ২৩ জন এপিসি ১০১ জন পুরুষ ভিডিপির সদস্য ৩২৬ জন মহিলা ২০২ জন।
 
শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ছয়টি উপজেলার ১০১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।  
 
এছাড়াও শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ২৩টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ ২৯টি ও সাধারণ ৪৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।
 
এ সময় তিনি আরো জানান, শরীয়তপুর জেলায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন।

শারীয়তপুর প্রতিনিধি

২৯-৯-২০২৫ দুপুর ২:৮