মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার
মাদারীপুর জেলা প্রতিনিধি
২৭-৯-২০২৫ বিকাল ৭:৩৫

মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উত্তর ঝিকরহাটি এলাকার মৃত মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি (৬২) এবং মৃত ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। তবে একই এলাকার এনামুল দর্জি ও সুমন দর্জি নামের আরও দুইজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্রাইম এন্ড (অপস) মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নান্নু দর্জির বাড়ি থেকে ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৫০ প্যাকেটে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত এবং পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক কারবার করে আসছে। তাদের মধ্যে এনামুল দর্জির বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।