287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

দূর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সর্বাত্মক প্রস্তুত-- ঢাকা রেঞ্জ ডিআইজি

#
news image

ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) রেজাউল করিম মল্লিক বলেন সারাদেশে দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।দূর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়,এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। 

শনিবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন'মন্দিরের যেকোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা আমার দায়িত্ব।

আমরা প্রত্যাশা করি,সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে পূজা উদযাপন করবে।'

পু্লিশের উপ-মহাপরিদর্শক রেজাউল করিম আরও বলেন,'শিবচরের সন্তান হিসেবে ছোটবেলায় এই মন্দিরে বহুবার আমার আসা হয়েছে। এখানে অনেক বড় মেলা বসতো।বহু আনন্দদায়ক স্মৃতি রয়েছে।এছাড়াও তিনি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, ভক্তদের নির্বিঘ্নে পূজা পালনের ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা প্রতিনিধি

২৭-৯-২০২৫ দুপুর ৪:২৫