287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

র‌্যাব-১৩ এর অভিযানে ৫৮.৯ কেজি গাজাসহ গ্রেফতার ৪

#
news image

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে মোট ৫৮.৯ কেজি গাঁজা, একটি ট্রাক জব্দসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুরের একটি আভিযানিক দল লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৭নং পলাশী ইউনিয়নের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ট্রাক থেকে ২৮.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জের মো. বকুল হোসেন (৩৩) ও ময়মনসিংহের সজিব আহমেদ আকন্দ (২৬) কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে রংপুর মহানগরীর তাজহাট থানার মর্ডান মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি টিভির কার্টনের ভেতর রাখা ২০.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দিনাজপুরের মোছা. আয়েশা খাতুন (২৪) কে আটক করা হয়।

একই দিন রাত ৯টা ৪০ মিনিটে তাজহাট থানার পার্কের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মো. কবির হোসেন নয়ন (৩০) কে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৩ জানায়।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৭-৯-২০২৫ দুপুর ৩:৫০