শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবিতে বিক্ষোভ
শিবচর উপজেলা প্রতিনিধি
২৬-৯-২০২৫ রাত ৮:৪৮

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পিআরসহ পাঁচ দফার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলার ৭১ চত্বর সড়ক কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।এসময় তারা একটি প্রতিবাদ সমাবেশে করে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর ১ শিবচর আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আকরাম হুসাইন তিনি বলেন'জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দিতে হবে।পীর সাহেবের দাবি একটাই জুলাই সনদ দিতে হবে।পিআর পদ্ধতিতে এদেশে নির্বাচন দিতে হবে।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ তিনি বলেন'পিআর পদ্ধতি এটা নতুন কিছু নয়।উন্নত দেশে এই পদ্ধতি অনেক আগে থেকেই চালু আছে।কিন্তু কিছু দলের নেতা কর্মী রয়েছে তারা বলে পিআর কি খায় না মাথায় দেয়!আপনারা পিআর পদ্ধতি যদি নাই বোঝেন তবে নির্বাচনের মাঠে কেনো আসলেন?পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে দেশের চাঁদাবাজি বন্ধ হবে।দখলদ্বারিত্ব বন্ধ হবে।বিদেশ টাকা পাচার হওয়া বন্ধ হবে'।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম,মাওঃ আবুল খায়ের মনির,
মাওঃ দেলোয়ার হোসেন, মাওঃ ফারুক হোসেন, মাওঃ হেমায়েত উদ্দিন,মাওঃ আনোয়ার হোসেন,মাওঃ মাহফুজুর রহমান ঢালী,কাজী ইসমাম হোসেন প্রমূখ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।