287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

হবিগঞ্জ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক

#
news image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করে।

২৫ সেপ্টেম্বর ২০২৫ রাত্রীতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্দেহভাজন ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। আটক ট্রাকটি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পণ্য পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

এ প্রসঙ্গে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সবসময় কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই ৫৫ বিজিবি’র চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লক্ষ টাকার অধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২৬-৯-২০২৫ রাত ৮:১৭