287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে লালমনিরহাটে র‌্যাবের প্রেস ব্রিফিং

#
news image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১৩।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি দুর্গামন্দির প্রাঙ্গণে র‍্যাব ১৩ এর আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে র‍্যাব-১৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান,কোম্পানি কমান্ডার, সিপিএসসি র‍্যাব–১৩ জানান,লালমনিরহাট জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সদস্যরা পুলিশের পাশাপাশি নিয়মিত টহল থাকবে।পূজামণ্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা টিমসহ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি করা হবে।তিনি আরও বলেন, পূজার সময় কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গুজব বা উস্কানিমূলক পোস্ট মনিটর করা হবে।

এ কাজে র‍্যাব কমান্ডার পূজা উদযাপন পরিষদ,পূজারি ও দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেন ।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৫-৯-২০২৫ বিকাল ৬:৫৫