মাদারীপুরে দৈনিক আজকের দর্পণের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদারীপুর প্রতিনিধি
২৪-৯-২০২৫ রাত ৮:৩৪

জাতীয় দৈনিক আজকের দর্পণ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন, মোঃ শাহাদাত হোসেন (দৈনিক সমাবেশ) জেলা প্রতিনিধি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি এ্যাডভোকেট মাসুদ পারভেজ। তিনি আজকের দর্পণের নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, “অল্প সময়ে আজকের দর্পণ পাঠকের আস্থা অর্জন করেছে। তরুণ প্রজন্মের দৈনিক—এই স্লোগানকে সামনে রেখে আজকের দর্পণ আগামী দিনগুলোতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার গণমাধ্যমকর্মীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন—বাংলাদেশ বেতার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল, দৈনিক জনকণ্ঠ স্টাফ রিপোর্টার সুবুল বিশ্বাস, ডেলি নিউ নেশন জেলা প্রতিনিধি বোরহান সুলতান, ডেলি এশিয়ান এইজ ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সাব্বির আহমেদ আজিজ, বাংলা ভিশন ও সমকালের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তী, রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ইমদাদুল হক মিলন, ৭১ টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নয়নসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বক্তারা আজকের দর্পণের গত ১১ বছরের পথচলা তুলে ধরে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে কেক বিতরণ করা হয়।