287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

হ্যাকিং এর শিকার এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ

#
news image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা ধার চাচ্ছে প্রতারক চক্র। আজ বুধবার দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।

এনবিআরের জনসংযোগ বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আল-আমিন শেখ জানান, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।’

আল-আমিন শেখ গণমাধ্যমকে অবহিত করে বলেন, ‘আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের নম্বর থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন নম্বর হ্যাকড হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন।’

দুপুর ২টা ৩১ মিনিটে আল-আমিন শেখ এনবিআর চেয়ারম্যানের নম্বর হ্যাক হওয়ার বিষয়ে জানানোর পর ২টা ৪৬ মিনিটে এই প্রতিবেদকের কাছে টাকা ধার চেয়ে ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে বলা হয়, ‘আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দেব’।

ওই নম্বরে কল দিলেও রিসিভ করেনি কেউ। তবে ২টা ৫৮ মিনিটে আরেকটি মেসেজ দেয়। সেখানে বলা হয়, ‘ফোন দেওয়ার দরকার নেই। আমি একটু ব্যস্ত আছি ফ্রি হয়ে ফোন দিচ্ছি। একটা নম্বর দিলে পাঠিয়ে দেওয়া যাবে?’

এ বিষয়ে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেছেন চেয়ারম্যান আবদুর রহমান খান। পোস্টটি তিনি ইংরেজিতে লিখেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমার ফোন নম্বর হ্যাকড হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে কোনো মেসেজ এলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন।’

নিজস্ব প্রতিবেদক

২৪-৯-২০২৫ দুপুর ৪:৪৯