287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

গাজীপুর ঝুটগুদামে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

#
news image

গাজীপুরে ঝুটগুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকালে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় এনার্জিপ্যাক কোম্পানির ঝুটগুদামে আগুন লেগেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এনার্জিপ্যাক কোম্পানির মার্চেন্ডাইজার মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের একটা বৃহৎ কোম্পানি। আমাদের কোম্পানির বাইরে একটি কাপড়ের গুদাম আছে। সকালে হঠাৎ কারখানার বাইরে থাকা ঝুটগুদামে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিই।’

বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার ফাইটার মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। নিয়ন্ত্রণে আসার পরও মাঝেমধ্যে জুটগুদামের আগুন হঠাৎ করে জ্বলে উঠছে। আমরা আগুন না নেভা পর্যন্ত ঘটনাস্থলে কাজ করে যাব। ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

অনলাইন ডেস্ক

২৪-৯-২০২৫ দুপুর ১:৫