287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

চলতি মাসে ২০ দিনে বৈদেশিক রেমিটেন্স ১.৯ বিলিয়ন ডলার

#
news image

জুলাই অভ্যুত্থানের পর থেকে প্রবাসীদের পাঠানো বৈদেশিক রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী ধারা  অব্যাহত রেখেছে বাংলাদেশী প্রবাসীরা। সেই ধারায় চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৯০ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ১৪৭ কোটি টাকার বেশি। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ২৭ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৬১ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

এর আগে বিদায়ী আগস্টে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

সবমিলিয়ে ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

অর্থনীতি ডেস্ক

২২-৯-২০২৫ দুপুর ১০:৩২