287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

কর আদায়ে ধমক দেয়া যাবেনা- অর্থ উপদেষ্টা

#
news image

দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সরকারের বড় উৎস কর আদায় থেকে। কর আদায় বাড়ে মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে। ব্যবসায়ীগোষ্ঠী আয় করলে তারা অবশ্যই কর দেবে।

সুতরাং করদাতাদের কাছ থেকে জোর করে বা ধমক দিয়ে কর আদায় না করতে রাজস্ব কর্মকর্তাদের সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের "ফলক উদযাপন" অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা ছাড়া, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। মানুষ প্রায়ই আমাদের কম ট্যাক্স-টু-জিডিপি অনুপাত নিয়ে কথা বলে।  কিন্তু ব্যবসা যদি সমৃদ্ধ না হয় তাহলে আমরা কর সংগ্রহের আশা করতে পারি না।

জিটালাইজেশন এর ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিএসডব্লিউ কেবল রাজস্ব সংগ্রহের বিষয় নয়, এটি আসলে সেবা দেওয়ার বিষয়। বিএমডব্লিউ আসলে একটি পথ তৈরি করছে। অন্যেরা এ যাত্রায় যুক্ত হবে। বিএসডব্লিউ এবং অন্যান্য সংস্থা বাংলাদেশের মানুষের কাছে সেবা ও ডিজিটালাইজেশনের এই প্রক্রিয়ায় যোগ দেবে। 

আমদানি ও রপ্তানির প্রক্রিয়া সহজ করতে শুল্ক বিষয়ক সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে পেতে গত ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিএমডব্লিউ। ২ জুলাই থেকে পরিপত্র জারির মাধ্যমে ১৯টি সংস্থার সিএলপি বিএসডব্লিউ প্ল্যাটফর্মের মাধ্যমে নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে এনবিআর। 

এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১ টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বিএমডব্লিউ এর মাধ্যমে অনলাইনে ইস্যু করা হয়েছে। অনলাইনে ইসুকৃত এসব সিএলপি এর মধ্যে ৮৪ শতাংশের ক্ষেত্রে আবেদন দাখিলের ১ ঘন্টার মধ্যে এবং ৯৫ শতাংশের ক্ষেত্রে আবেদন থাকলে একদিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয়েছে বলে তুলে ধরা অনুষ্ঠানে। 

৫ করদাতাকে ই-রিটার্ন চ্যাম্পিয়ন ঘোষণা : বিগত করবর্ষে একক প্রতিষ্ঠান হিসেবে যারা তাদের সর্বোচ্চ কর্মীর আয়কর বিবরণী (রিটার্ন) অনলাইনে দাখিল করেছে তাদের ই-রিটার্ন চ্যাম্পিয়ন ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো সোনালী ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ ও রেনেটা পিএলসি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান  উপদেষ্টা বিশেষ  সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন এনবিআর  চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান। 

নিজস্ব প্রতিবেদক

১৯-৯-২০২৫ রাত ১১:৫৩