287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

পান চাষী, লবণ চাষী ও জেলের অধিকার রক্ষায় জনসমাবেশ

#
news image

আগামি শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩টায় রাজাখালি ইউনিয়ন পরিষদ মাঠ, পেকুয়া, কক্সবাজার পান চাষী, লবণ চাষী ও জেলেদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি, পেকুয়া’র যৌথ উদ্যোগে পেকুয়ার রাজাখালি ইউনিয়ন পরিষদ মাঠে একটি জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এই জনসমাবেশের মূল লক্ষ্য হলো পান চাষ, মৎস্য ও লবণ শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কৌশল নির্ধারণ। উপরন্তু প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা।

লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির সভাপতি আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রিয় সদস্য সচিব শরীফ জামিল। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ধরা’র সিলেট শাখার সদস্য সচিব আব্দুর করিম কিম, বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, হাওর রক্ষায় আমরা-এর সমন্বয়ক তোফাজ্জল সোহেল, সুন্দরবন রক্ষায় আমরা-এর সমন্বয়ক নূর আলম শেখ, চুনতি রক্ষায় আমরা-এর সমন্বয়ক সানজিদা রহমান, ধরা মৌলভীবাজার এর সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, ধরা কক্সবাজার জেলার সহ-সভাপতি ফরিদুল আলম শাহিন, ধরা চকরিয়া উপজেলা আহবায়ক একেএম বেলাল হোসাইন, কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া এবং কক্সবাজার লবণ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এজেএম গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।

সমাবেশে পান চাষী, লবণ চাষী ও জেলেদের জীবন ও লবণ শিল্পকে ধ্বংশের হাত থেকে রক্ষাকল্পে ১৫ দফা দাবি উত্তাপন করা হবে।

অনলাইন ডেস্ক

১৮-৯-২০২৫ দুপুর ৪:৫২