নড়াইলের ২ টি আসনে ২৪ প্রার্থীর মনোনয়ন জমা
লোহাগড়া প্রতিনিধি
৩০-১২-২০২৫ রাত ৯:২৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে ২ টি আসনে মোট ২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলার দুটি আসন থেকে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ সময় পর্যন্ত ২৪ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এখন যাচাই-বাছাই, আপিল ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। এরপরই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
নড়াইল-১ আসনের প্রার্থীরা: কালিয়া ও নড়াইল সদর একাংশ নিয়ে গঠিত এই আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা সেক্রেটারি সংগঠন মনোনীত মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নড়াইল জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এসকে এম সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, মো. সাকিব হাসান, আসজাদুর রহমান, গাজী খালিদ আশরাফ সাফী, গাজী মাহাবুউয়ার রহমান, মো. উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, বিএম নাগীব হোসেন, ও সুকেশ সাহা আনন্দসহ মোট ১৫ জন মনোনয়নপ্রত্র জমা দিয়েছেন।
নড়াইল-২ আসনের প্রার্থীরা: লোহাগড়া ও নড়াইল একাংশ নিয়ে গঠিত এই আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নড়াইল জেলা আমীর মো. আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওলামা তাজুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফায়েক, গন অধিকার পরিষদ মনোনীত প্রার্থী লায়ন মো. নূর ইসলাম, খেলাফত মজলিস মুফতি আবদুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো. শোয়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এবং ফরিদা ইয়াসমিন মনোনয়ন পত্র জমা দিয়েছে।