287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকায় যাওয়ার পথে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা কৃষক দলের আহবায়ক মুন্সি খায়রুজ্জামান আলম মারা গেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়লে মুন্সী খায়রুজ্জামান আলমকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক জানান তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

মৃত মুন্সি খায়রুজ্জামান আলম লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত চেরাগ মুন্সির ছেলে। তিনি লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে দ্বায়িত্বে ছিলেন। 

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। এ উপলক্ষে নড়াইল জেলা থেকে হাজারো নেতাকর্মী ঢাকায় রওনা হন।

বুধবার রাতে লোহাগড়া উপজেলা সিএন্ডবি চৌরাস্তা এলাকা থেকে তারা বাসযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে ঢাকা-বেনাপোল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌছালে মুন্সি খায়রুজ্জামান আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, কয়েকজন নেতাকর্মী মরদেহটি বাড়িতে নিয়ে যাচ্ছেন, আর বাকীরা ঢাকায় যাচ্ছেন। 

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জানাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নড়াইল জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে ঘিরে তৃনমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

তিনি আরও জানান, জেলার তিনটি উপজেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে করে ঢাকায় রওনা হয়েছেন। ইতিহাসের সাক্ষী হতে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা থেকে দলবেঁধে নেতাকর্মীরা ঢাকামুখী হন। এই পথেই লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান  আলমের মৃত্যু হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নড়াইল প্রতিনিধি

২৫-১২-২০২৫ দুপুর ১১:৪৬