287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

শাজাহান খানের বাড়ি ও সম্প‌ত্তি পাহারা দেয়া যুবদল নেতার পদ স্থগিত

#
news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং তার ভাইদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেয়ার অভিযোগে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর পদ স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফারুক মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদে ছিলেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়ে ৩ দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গ্রুপে আওয়ামী লীগ নেতা শাজাহান খানের বাড়ি ও তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘেরাও করার কর্মসূচির ডাক দেয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। পরে মাদারীপুর শহরের চাঁনমারি মসজিদের সামনে শাজাহান খানের আলিশান দশ তলা ভবনসহ তার ভাইদের চারটি বাড়ি, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পেট্রোল পাম্পে কোনও ধরণের সহিংসতা যেন না হয় তার জন্য যুবদলের আহ্বায়ক ফারুকের নেতৃত্বে তার অন্তত অর্ধশত কর্মীরা শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাহারা দেন। তাদের এ কার্যক্রমের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনাটি গত রোববার কেন্দ্রীয় যুবদলের নজরে আসলে তাৎক্ষণিক ফারুককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। সেই নোটিশে ৩ দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। এরপর ব্যাখ্যা শুনে সোমবার রাতে তার সকল পদ স্থগিত করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এদিকে শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান আসিব খান বর্তমানে কারাগারে রয়েছেন। তার ভাইয়েরাসহ পরিবারের অধিকাংশ লোক পলাতক থাকলেও মাদারীপুরে তাদের পরিবহন, আবাসিক হোটেল, পেট্রোল পাম্পসহ সব ধরণের ব্যবসাবাণিজ্য সচল রয়েছে।

এ বিষয়ে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অভিযোগ দিয়েছে সেন্টু খান। নতুন বাসস্ট্যান্ড ও তেলপাম্পের থেকে ৩ থে‌কে ৪ কিলোমিটার দূরে শাজাহান খানের বাড়ি, সেখানেতো আমাদের কোনও লোক যায়ই নাই। পাহারা দিলো কিভাবে? আর আমার নামে নাকি ৪টা বাড়ি লিখে দিছে যাচ্চু খান। আমি সেই ৪টা বাড়ি নাকি দখল কইরা খাই। কিন্তু আমিতো যাচ্চু খানের বাড়িই চিনি না। সেন্টু খান এই বানোয়াট কাজগুলা করছে।’

এসময় পদ স্থগিতের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমার পদ স্থগিত করছে কিনা আমি এখনো নিশ্চিত না। তবে স্থগিত আদেশ হয়তো দুই চারদিন থাকতে পারে। নোটিশ অনুযায়ী সশরীরে পার্টি অফিসে গিয়ে কথা বলেছি। এখন ঢাকায়ই আছি। ফোন করে স্থগিত করছে কিনা জানতে হবে।’

মাদারীপুর জেলা প্রতিনিধি

২৪-১২-২০২৫ দুপুর ১০:১১