287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

লোহাগড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রীতম দাস, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, প্রমুখ।

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত মুনমুন সাহা, লোহাগড়া এম এ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী কায়সার জানান, নিজ এলাকার বাইরে কর্মরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা বাধ্যতামুলক। 

তিনি বলেন, রেজিষ্ট্রেশন সস্পন্ন করার শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজ উদ্যোগে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। বিশেষ করে ব্যালট পাঠানোর ঠিকানা যেন নির্ভুলভাবে প্রদান করা হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

লোহাগড়া প্রতিনিধি

২৪-১২-২০২৫ সকাল ৮:১